শিরোনাম:
মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ

চাঁদপুর সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি তসলিম, সম্পাদক জুয়েল

reporter / ৫৭৪ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ২বছর মেয়াদী নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

এতে দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হন কবি ও প্রাবন্ধিক তছলিম হোসেন হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বর্ণিল সম্পাদক ও কথাসাহিত্যিক শাহমুব জুয়েল।

চাঁদপুর সাহিত্য পরিষদের নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি কবি ইকবাল পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত,
সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভূঁইয়া, অর্থ সম্পাদক কাজী সাইফ, দপ্তর সম্পাদক ফয়সাল মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ দে।

সংগঠনের সম্মানিত নির্বাহী সদস্যরা হলেন, ম. নূরে আলম পাটওয়ারী, দ্যান্তন ইসলাম, আসাদুল্লা কাহাফ, দুখাই মুহাম্মদ, এইচএম জাকির, জান্নাতুল ফেরদৌস রুমী।

নতুন কমিটি নিয়ে এক প্রতিক্রিয়ায় সাবেক সাধারণ সম্পাদক ম. নূরে আলম পাটওয়ারী বলেন, আমাদের বিগত কমিটি অনেক ভালো কাজ করেছে। নতুন কমিটি গঠন একটি সাংগঠনিক প্রক্রিয়া। আশা করছি নতুন কমিটিও বিগত কমিটির ন্যায় সংগঠনকে গতিশীল করবে এবং সাহিত্যের উৎকর্ষ বিকাশে ভূমিকা রাখবে।


এই বিভাগের আরও খবর