শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর সাহিত্য ফোরামের সাহিত্য আড্ডা ও সভা অনুষ্ঠিত

reporter / ৫৯৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত চিন্তায় আমরা স্লোগানকে লালন করা চাঁদপুর সাহিত্য ফোরামের সাহিত্য আড্ডা ও সভা অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর সাহিত্য একাডেমিতে এই আড্ডা ও সভা হয়। এতে সভাপতির বক্তব্যে চাঁদপুর সাহিত্য ফোরামের আহ্বায়ক মাহাবুবুর রহমান সেলিম বলেন, সাহিত্য অঙ্গনকে তেলবাজদের হাত থেকে রক্ষা করে সাহিত্য কার্যক্রমকে সৃজনশীল গতিধারায় এগিয়ে নিতে হবে। আর সে লক্ষ্যেই নবীন প্রবীনদের মিলিয়ে কাজ করবে চাঁদপুর সাহিত্য ফোরাম। তাই এই প্লাটফর্মে সকল লেখক ও শিল্পী সাহিত্য অনুরাগীদের সদস্য হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এতে চাঁদপুর সাহিত্য ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন শান্ত বলেন,শুদ্ধ সাংস্কৃতিক চর্চার অভাবে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গণে দুর্বৃত্তায়ন বেড়েছে। তাই সকল সাহিত্য অনুরাগীকে এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে চাঁদপুর সাহিত্য ফোরামের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চাঁদপুর সাহিত্য ফোরামের সদস্য সচিব অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় আড্ডায় বঙ্গবন্ধু বাংলাদেশ নামের কবিতা আবৃত্তি করেন চাঁদপুর সাহিত্য ফোরামের সদস্য সামীম আহমেদ খান এবং কবিতাটি পর্যালোচনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সুদীপ কর।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন “হাও-য়াইন গীটার বাদক দিলীপ ঘোষ, চাঁদপুর সাহিত্য ফোরামের সদস্য মুহাম্মদ হানিফ, মোঃ ফয়েজ খাঁন,পার্বতী চক্রবর্ত্তী, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের প্রচার সম্পাদক শ্যামল সরকার, সাধারণ সদস্য আরিফুল ইসলাম,দেওয়ান মোঃ ইসহাক, দিলরাজ প্রমূখ।
সভায় সংগঠনকে গতিশীল করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংগঠনের শুভাকাঙ্খি শ্যামল সরকারের জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়।


এই বিভাগের আরও খবর