শিরোনাম:
মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা

পুরানবাজারে ডাষ্টবিনে ময়লা ফেলাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম

reporter / ৩৫৪ ভিউ
আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

চাঁদপুর পুরানবাজার ঘোষপাড়া এলাকায় ডাষ্টবিনে ময়লা ফেলাকে কেন্দ্র করে শুভঙ্কর ঘোষ (৬৫) ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিনে ও রাতে দুই দফা এই হামলার ঘটনা ঘটে। এসময় ঘোষপাড়া এলাকার ভাড়াটিয়া শিমুল ঘোষকে বেধরক মারধরের ঘটনা ঘটে। এঘটনায় থানায় প্রভাবশালীদের হস্তক্ষেপে মামলা না নেওয়ায় আহত শুভঙ্কর ঘোষ বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছে।

জানা যায়, পুরানবাজার ঘোষপাড়া এলাকায় ডাষ্টবিনে ময়লা ফেলাকে কেন্দ্র করে ঐ এলাকার স্বপন সাহার ছেলে মাদকসেবী বখাটে দীপ সাহা (২২) শুভঙ্কর ঘোষের সাথে বাকবিতন্ডায় জরিয়ে পরে। এক পর্যায়ে স্বপন সাহা,দীপ সাহা ও শিল্পি সাহা শুভঙ্করকে তাদের বসতঘরের কেচি গেইট আটকিয়ে মারধর করে। পরে স্থানীয় ভাড়াটিয়া শিমুল ঘোষ তাকে উদ্ধার করে। পরে ঐদিন সন্ধ্যায় শুভঙ্করকে মারের হাত বাচানোর অপরাধে শিমুল ঘোষকে ঘোষপাড়া জিআই পাইপ দিয়ে মারধর করে। এ ঘটনায় শুভঙ্কর ঘোষ এলাকার গনমান্যদে বিষয়টি অবহিত করে বাড়ি ফেরার পতে আগে থেকে উৎপেতে বসে থাকা দীপ সাহা চাপাতি দিয়ে হামলা চালিয়ে শুভঙ্করের মাথায় গুরুতর জখম করে ও জিআই পাইপ দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে তার ডাক চিৎকারে এলাকাবাসী তাকে সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরির্দশক রাজিব শর্মা জানান,হামলার ঘটনা সত্য। থানায় শুভঙ্কর ঘোষ অভিযোগ করেছে। অভিযোগের তদন্ত চলছে। শুভঙ্কর ঘোষ জানান, হামলার ঘটনার পর আমি থানায় মামলা করতে গেলে প্রভাবশালীদের হস্তক্ষেপে মামলা করতে পারি নি। আদালতে মামলা করেছি। আমি হামলার দৃষ্টান্ত বিচার দাবি করছি।


এই বিভাগের আরও খবর