শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

পুরান বাজারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

reporter / ২২২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ মূল্য তালিকা না থাকায় চাঁদপুর শহরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল সোমবার (১৫ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বাজার তদারকি অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস দল।
নুর হোসেন জানান, আজ শহরের পুরান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মুদি দোকান, মুরগির দোকান, ইলেকট্রনিকস এর দোকান, চিনি, ভূষি মাল, হোটেল, চালের দোকান ও ডিমের দোকান তদারকি করা হয়েছে। এর মধ্যে মূল্য তালিকা না থাকায় ডিমের আড়ত আনোয়ার ট্রেডার্সকে ২ হাজার টাকা, এম কে এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং চাঁদপুর খাদ্য ভাণ্ডারকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর