শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফুটবল খেলা নিয়ে বাকবিতন্ডায় চাঁদপুরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন!

reporter / ২৩৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

মো: মুছা তপদার

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে আর্জেন্টিনার খেলার সর্মথন নিয়ে বাকবিতন্ডার জেরে দশম শ্রেণির ছাত্র

মেহেদী (১৬) কে ছুড়িকাঘাতে হত্যা করেছে একই এলাকার তার বন্ধু বরকত (২০)। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারী বাড়ি সামনে।

ঘটনার পরপরই নিহত মেহেদী (১৬) কে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় অভিযুক্ত বরকত (২০) কে তার বসতঘর থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ যেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

নিহত মেহেদীর পিতা কাঁচামালের ব্যবসায়ী হেলাল বেপারী বলেন, আমার ছেলে দু’দিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ঐদিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে বরকত মারধর করে। এরপর সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুড়ি দিয়ে এলোপাথারী বুকে আঘাত করে তাকে মেরে অন্ধকারে ফেলে রেখে যায়।


এই বিভাগের আরও খবর