শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

reporter / ৩২২ ভিউ
আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব, কোন অপশক্তি অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না
—-মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম
আরিফুল ইসলাম শান্তঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন,  জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ সাম্পদায়িক সম্পীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী মানুষ এখন নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারছে।’
তিনি আজ মঙ্গলবার (৪ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তরের নিজ বাড়ীতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিরিময়কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, ‘বাংলাদেশ এক অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে। সে জন্য তার (বঙ্গবন্ধুর) ডাকে সাড়া দিয়ে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ সকলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করে। তারই উত্তরসূরী এখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়। ধর্ম, বর্ণ নির্বশেষে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করে থাকে। মাননীর প্রধানমন্ত্রী বলেছেন “ধর্ম যার যার রাষ্ট্র সবার”।
আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। কোন অপশক্তি বাংলাদেশের অগ্রযাত্রা ব্যহত করতে পারবে না।’তিনি মতলববাসিকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মুক্তার হোসেন গাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের দেওয়ান প্রমুখ।


এই বিভাগের আরও খবর