শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

 মোহনবাঁশি স্মৃতি সংসদের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

reporter / ৩৮১ ভিউ
আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উদযাপন এবং বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় চাঁদপুর শিশু একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৪টি বিভাগে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা। বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অজিত দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শব্দসৈনিক কৃষ্ণা সাহা, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক নুরুন নাহার, সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক পরেশ মালাকার, ব্যবসায়ী ও রাজনীতিক মো. মমিন বেপারী, প্রতিষ্ঠাতা সদস্য পিএম বিল্লাল, শৈবাল মজুমদার, সহ-সভাপতি মুহাম্মদ আলমগীর পাটওয়ারী, চাঁদপুর সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক কবি আশিক বিন রহিম প্রমুখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদের পক্ষ থেকে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা এবং শব্দসৈনিক কৃষ্ণা সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশির নামে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। তারা কোমলমতি শিশু-কিশোরদের চিত্রাঙ্কন শেখানোর পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলছে। আমরা এই সংগঠনের সার্বিক সাফল্য কামনা করছি।

আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সবশেষে কেক কেটে বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।


এই বিভাগের আরও খবর