শিরোনাম:
মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ

শনিবারের শরতের বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমির মাসিক সাহিত্য আসর

reporter / ৪০০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
“শরৎ এসেছে জোছনা মাতাল রাতে লিখেছে আকাশ চিঠি —
উদাস বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমি
সেই চিঠি পড়ে হাসবে মিটমিটি।”
প্রকৃতিতে নববধুর ন্যায় সুসজ্জিত শরৎ ঋতু বহমান। বর্ষার ঝরঝর বাদল যখন বিরহকাতর প্রেমিক হৃদয়ের আকাশে কান্না হয়ে ঝরে, তখনি সজীব প্রকৃতি এই বিরহ- ব্যাথায় প্রশান্তির প্রলেপ দিতে নিয়ে এসেছে শরতের শুভ্রতার পবিত্র ছোঁয়া।এই পবিত্র ছোঁয়ার স্নানে শুদ্ধ হোক বাঙালির প্রতিটি হৃদয় ও মন।
শরতের শুভ্রতাকে সাথে নিয়ে চাঁদপুর সাহিত্য একাডেমির মাসিক সাহিত্য আসর ২৪ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। চাঁদপুর শহরের জোড় পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সাহিত্য আসরে সাহিত্য কর্মী, সাহিত্য অনুরাগী যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। আসরে কবি, লেখক, সা‌হি‌ত্যিকদের স্বরচিত কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ পাঠ করা যাবে।
সাহিত্য আসরে জেলার সকল পর্যায়ের নবীন-প্রবীণ কবি, লেখক ও সাহিত্য কর্মীদের  উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন চাঁদপুর সা‌হিত‌্য ক‌মি‌টির সদস‌্য স‌চিব শাহাদাত হো‌সেন শান্ত।


এই বিভাগের আরও খবর