শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

শিশুদের পড়াশোনার খোঁজ নিতে প্রত্যন্ত অঞ্চলে জেলা প্রশাসক 

reporter / ৩১০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান যোগদানের পর থেকেই জেলার প্রত্যন্ত অঞ্চলের সার্বিক খোঁজ খবর নিতে ছুটে চলছেন। সরকারি দপ্তর, সেবামূলক ও শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন নিয়মিত।
তারই ধারবাহিকতায় জেলা প্রশাসক বুধবার (৭ ডিসেম্বর) হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ রায়চোঁ বাড়ি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিশুদের পড়াশোনার খোঁজ খবর নিলেন।
এছাড়াও একইদিন চাঁদপুর জেলার হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে শিক্ষক-সুপারভাইজারদের মাসিক সতেজীকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আবু নাছের, স্বেচ্ছাসেবী সংগঠনের সহকারী পরিচালক মো. আনোয়ার।
সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম।
পরে জেলা প্রশাক দক্ষিণ রায়চোঁ বাড়ি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় যেয়ে শিক্ষার্থীদের পড়াশোনা খোঁজ নেন এবং মতবিনিময় করেন।


এই বিভাগের আরও খবর