শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

সুগন্ধায় জাহাজ বিস্ফোরণে নিহত চাঁদপুরের মাসুদের দাফন সম্পন্ন

reporter / ৩৪৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি সাগর নন্দিনী-২’ নামে তেলবাহী জাহাজ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় চাঁদপুরের মাসুদুর রহমান বেলালসহ তিন জনের মরদেহ উদ্ধার হয় সোমবার (৩ জুন)। সন্ধ্যা ৬টায় ঝালকাঠি থেকে তার মরদেহ নিয়ে রওয়ানা দিয়ে চাঁদপুরে এসে পৌঁছায় মধ্যরাতে।
মঙ্গলবার (৪ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবানপুর গ্রামের নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন বিল্লাল গাজী। তিনি বলেন, আমি নিজে নামাজে জানাযায় উপস্থিত ছিলাম।
মাসুদুর রহমান ওই জাহাজের ইঞ্জিন ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে জাহাজের ৪ জনের সাথে তিনিও নিখোঁজ ছিলেন। তিনি সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার সোবানপুর গ্রামের সাদিকুর রহমানের ছেলে। পরিবার নিয়ে চাঁদপুর শহরের ছৈয়াল বাড়ি রোডে বাড়ীতে থাকতেন। মাসুদুর রহমান বেলাল দুই কন্যা সন্তানের জনক। বড় মেয়ে একটি প্রাইভেট মেডিকেলে শেষ বর্ষে এবং ছোট মেয়ে দ্বাদশ শ্রেনীতে পড়েন।
গত ১ জুলাই শনিবার দুপুর ২টার দিকে সুগন্ধা নদীতে ঝালকাঠি পৌর খেয়াঘাটের বিপরীত পাশে নোঙর করা অবস্থায় পদ্মা অয়েল কোম্পানির তেল বোঝাই ‘এমভি সাগর নন্দিনী-২’ জাহাজে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই জাহাজের ইঞ্জিনকক্ষের ওপরে থাকা মাস্টার ব্রিজটি পুরোপুরি ছিটকে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় মাসুদুর রহমান বেলালসহ ৪ জন নিখোঁজ হন। সোমবার (৩ জুন) বিকেল পর্যন্ত নিখোঁজ ৪জনের মরদেহ উদ্ধার হয়।


এই বিভাগের আরও খবর