মোঃ আলমগীর হোসেনঃ
প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ শ্লোগান হাইমচরে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋনের চেক, সনদপত্র,গাছের চারা বিতরন, অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার আজহারউদ্দীন চৌধুরীর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মোঃ খুরশিদ আলম,গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন, এনজিও কর্মী নিগার সুলতানা, শাপলা যুব সংঘের সভাপতি আলী আহমেদ দেওয়ান, প্রশিক্ষিত যুব মোঃ জাকির হোসেন প্রমুখ।