শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের

reporter / ৭৫৮ ভিউ
আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

৫ লাখ টাকার বিভিন্ন যন্ত্রাংশ টেন্ডার বিহীন অবৈধ ভাবে বিক্রি অভিযোগ  পুলিশ কর্তৃক যন্ত্রাংশ জব্দ,আটক-১
বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের
গোডাউনে রক্ষিত থাকা পুরাতন সরকারী প্রায় ৫ লাখ টাকা মূল্যবান অনুমান ২টন
ওজনের বড় আকারের ২টি মটর,২টি ইঞ্জিন,পানি সেচের ১টি মেশিন,লোহার
পাইবসহ বিভিন্ন যন্ত্রাংশ কোন প্রকার টেন্ডার, নিলাম বিহীন ও সরকারী নিয়ম
নীতির তোয়াক্কা নাকরে সম্পূর্ন সরকারী নিয়ম বর্হিরভূত ভাবে অবৈধ ভাবে
বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
এ মালামাল বিক্রি করার পর এ সব মালামাল শহরের পুরানবাজার পুলিশ ফাড়ির সহকারী
উপপরিদর্শক আমিরুল ইসলামে নেতৃত্বে ,ফাড়ির এএসআই সনেট,এটিএসআই
মোহাম্মদ আলীসহ পুলিশ অভিযান চালিয়ে এ সব যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়। এ ঘটনার
সাথে জড়িত থাকায় অবৈধ ভাবে সরকারী এ সব মালামাল ক্রয় করায় পুরানবাজারের একজন
ভাঙ্গারী ব্যবসায়ী মো: লিটন গাজী(২৬)কে পুলিশ আটক করেছে। তার পিতার নাম আব্দুর
রব গাজী,তার বাড়ী শহরের পরানবাজার এলাকায়। এলাবাসীর অভিযোগ সে দীর্ঘদিন যাবত
এভাবে অবৈধ ও চোরাই মালামাল ক্রয় ও বিক্রি করে যাচ্ছে।
এ ঘটনাটি ঘটেছে,আজ রোববার(২৮মে) সন্ধ্যায় শহরের পুরানবাজার কলেজ রোডস্থ
কলেজের বাউন্ডারির নিকটে লিটন গাজীর ভাঙ্গারী দোকানে ও তার ভাঙ্গারী রাখার
গোডাউনে।
একটি নির্ভর যোগ্যসূত্রে জানা গেছে,বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট নদী
কেন্দ্র চাঁদপুরের এ সব মূল্যবান অনুমান ২টন লোহা প্রায় ৫লাখ টাকার যন্ত্রাংশের
মালামাল সরকারী নিয়ম বর্হিভূত ভাবে স্থানীয় কর্মকর্তাদের চোঁখ ফাঁকি দিয়ে
অবৈধ পন্থায় বিক্রি করা হয়।
এ অফিসের ফিল্ড এ্যাসেসটেন্ড(ক্ষেত্র সহকারী) মো: নূরুজ্জামান,এ অফিসের হেচারী
বিভাগের এলএলএম(পিয়ন) সামছুল আলম মানিক তার মেয়ের জামাতা আব্দুর রহমানের
সহায়তায় এক জোট হয়ে এক প্রকার চোরাই ভাবে গোপনে ফিল্ড এ্যাসেসটেন্ড(ক্ষেত্র
সহকারী) মো: নূরুজ্জামানের নির্দেশে কয়েকজন ভাঙ্গারী ব্যবসায়ীকে এ মৎস্য গবেষনা
ইনষ্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরে এনে দরকষাকষির মাধ্যমে রোববার(২৮মে) দুপুর আড়াই
টায় ১লাখ ৭হাজার টাকায় বিক্রি করেছে বলে জানিয়েছেন, ভাঙ্গারী ব্যবসায়ী মো:
লিটন গাজী ও সামছুল আলম মানিকের মেয়ের জামাতা আব্দুর রহমান।
এ ঘটনায় বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের অফিস পাড়ার
ভিতরে এ কেন্দ্রের সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে ব্যাপক
চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে।
এ বিষয়ে ফিল্ড এ্যাসেসটেন্ড(ক্ষেত্র সহকারী) মো: নূরুজ্জামানের সাথে মুঠো ফোনে
যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি এ বিষয়ে কিছু বলবো না। আমি এখন

অফিসের কাজে সিলেট আছি। আজ সোমবার চাঁদপুর এসে এ বিষয়ে জানাবো। এখন
রিপোট করার দরকার নেই।
এ অফিসের হেচারী বিভাগের এলএলএম(পিয়ন) সামছুল আলম মানিকের মেয়ের জামাতা
আব্দুর রহমান বলেন,আমি বিভিন্ন স্থান থেকে পুরাতন রড ক্রয় করে চাক্কি বানাই। আমার
শ্বশুরের অনুরোধে আমি কয়েকজন ভাঙ্গারী ব্যবসায়ীকে এ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট নদী
কেন্দ্রে আনলে তারা ফিল্ড এ্যাসেসটেন্ড(ক্ষেত্র সহকারী) মো: নূরুজ্জামানের সাথে
দরকষাকষির মাধ্যমে রোববার(২৮মে) আড়াই টায় ১লাখ ৭হাজার টাকায় লিটনের কাছে এ
সব মালামাল বিক্রি করে
বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের চীপ ড: মো: আমিনূল
ইসলাম এর মুঠো ফোনে কয়েকবার চেস্টা করে তার সাথে কথা বলে বক্তব্য নেওয়া সম্বব
হয়নি।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান,মালামাল জব্দ করে
ঘটনাস্থলে একটি রুমে তালা মেরে রাখা হয়েছে। তারা টেন্ডার প্রক্রিয়ার কি কাগজ পত্র
আছে,তা’দেখাবে। তা’দেখে বলতে পারবো কাগজ পত্র ঠিক আছে কিনা।
শওকত আলী,চাঁদপুর। ০১৭১২১৯৫৯৪২। ২৮-০৫-২০২৩।


এই বিভাগের আরও খবর