শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বাবুরহাট বাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

reporter / ৩৩০ ভিউ
আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
মঙ্গলবার (৬ জুন) ওই বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, সদরের বাবুরহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক বাজার তদারকি অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না থাকায় মেসার্স হোসেন ফল বিতানকে ৫ হাজার টাকাএবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় তোহা পোল্ট্রি ফিডকে ৮ হাজার টাকাসহ সর্বমোট দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিমের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর