শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ৪ দালাল গ্রেফতার

reporter / ৩২৫ ভিউ
আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
গ্রামাঞ্চল থেকে চিকিৎসা সেবা নিতে আসা সহজ সরল রোগীদেরকে বিভিন্নভাবে হয়রানি করার কারণে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে মো. মাসুদ (২৬), সবুজ (২২), দীপ দে (২৩) ও হৃদয় দাস (২৫) নামে ৪ দালালকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) দুপুর ১২টার দিকে তাদেরকে হাসপাতাল থেকে গ্রেফতার করেন চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহরাজ মাহমুদ।
গ্রেফতার মাসুদ শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী মৃত মিরাজ বেপারীর ছেলে, সবুজ শহরের কোড়ালিয়া রোডের মো. দুলালের ছেলে, দীপ শহরের ঘোষপাড়ার বিষু দের ছেলে এবং হৃদয় শহরের পুরান বাজার মেরকাটিজ রোডের কানাই দাসের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সকালে শত শত রোগী আসে হাসপাতালের আউটডোরে চিকিৎসা সেবা ও ঔষধ নেয়ার জন্য। রোগীরা যখন লাইনে দাঁড়িয়ে থাকেন টিকিট কিংবা ঔষধ নেয়ার জন্য তখনই তারা গিয়ে সিরিয়াল ছাড়া আগে টিকিট এবং ঔষধ নিয়ে দিবেন বলে টাকা নেন। আবার যারা চিকিৎসকের পরামর্শ নিয়ে চেম্বার থেকে বের হন, তখন তাদেরকে এক রকম জোর করে নিয়ে যান হাসপাতালের সামনে থাকা বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে। যে ডায়াগনষ্টিক সেন্টারগুলোর দালাল হিসেবে তারা কাজ করেন।
এএসআই মেহরাজ মাহমুদ জানান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করার কারণে তারা মোবাইলে ফোনে থানায় অভিযোগ করে। তাৎক্ষনিক হাসপাতালে এসে এই চারজনকে পাওয়া যায় এবং তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ  বলেন, হাসপাতালে আসা রোগীদেরকে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর দালাল বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তারা সাধারণ রোগীদেরকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নাম করে তাদের পছন্দের ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যায়। তাদের ফাঁদে পড়ে অনেকেই সঠিক চিকিৎসা সেবা পায় না। আজকে রোগীদের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর