শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

কুমিল্লা কর কমিশন কাযালয়ের মানববন্ধনে অংশ নেন চাঁদপুর কর আইনজীবীরা

reporter / ৩৩২ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
টিআরপি ( ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার্ড) বাতিল ও আইটিপি ( ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার) নিয়োগ, আইনজীবীদের রাজস্ব ভবনে বসার দাবি, এনবিআর ভবনে পেশাদার কাজে প্রবেশে ভিজিটিং কার্ড বাতিল, এনবিআরের অবৈধ ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবি নিয়ে মানববন্ধন করেছে কর আইনজীবীরা।
 বুধবার ( ৭ জুন) কুমিল্লা কর কমিশনারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কর অঞ্চল কুমিল্লার অতিরিক্ত কমিশনার সামিনা ইসলামের কাছে স্মারকলিপি পেশ করেন চাঁদপুর কর আইনজীবী সমিতি নেতৃবৃন্দ সহ অনান্য কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ।
কুমিল্লা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইরফানুল হাসানের সঞ্চালনায় ও কুমিল্লা কর আইনজীবী সমিতির সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নোয়াখালী কর আইনজীবী সমিতির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ফটন সাহা, ব্রাহ্মণবাড়িয়া কর আইনজীবী সমিতির সভাপতি মানছুরুল হক মনা, সাধারণ সম্পাদক মহিতোষ রায়, লক্ষ্মীপুর কর আইনজীবী সমিতির সভাপতি মো. শাজাহান, চাঁদপুর কর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক। এসময় চাঁদপুর    কর আইনজীবী সমিতির আয়কর আইনজীবী রকিবুল হাসান রুমন, আঃ রহমান, হুমায়ুন আহমেদ সহ কুমিল্লা অঞ্চলের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজস্ব ভবনের কিছু কর্মকর্তা আমাদের ঠকাতে চান। তাই তারা টিআরপি নিয়োগ করেছেন। একটা দালাল শ্রেণি তৈরি করে তারা আমাদের কাজকে বাধাগ্রস্ত করছেন। অবিলম্বে অবৈধ, অযোগ্যদের সরিয়ে আইটিপি নিয়োগ দিতে হবে। নইলে আমরা কঠোর আন্দোলনে যাবো।


এই বিভাগের আরও খবর