শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান

reporter / ৩৬২ ভিউ
আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে কোষ্টগার্ড। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদক (গাঁজা) ব্যবসায়ীকে ৯ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

শনিবার ৮ জুলাই সকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ চাঁদপুরের বিসিজি স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুরের পাল বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেয়া হয়। আভিযানিকদল কর্তৃক ইজিবাইকটি তল্লাশী করে সিট কভারের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২টি প্যাকেট থেকে মোট ২কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ কালু মাঝি (৪৫)। চাঁদপুরের মধ্যম শ্রিরামদি গ্রামের বাসিন্দা।

স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ মাদক (গাঁজা) ব্যবসায়ীকে ৯ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এই বিভাগের আরও খবর