শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

reporter / ২৯৭ ভিউ
আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
অসুস্থ স্বামীর জন্য ঔষধ আনতে যাওয়ার সময় মুখে চাপা দিয়ে বাগানের নির্জনে নিয়ে ৪৫ বছরের গৃহবধুকে জোর পূর্বক ধর্ষণ করায় অভিযুক্ত আবুল বাসার মিজি (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ জুলাই সকালে মামলা দায়েরের পর ধর্ষক বাশার কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ২৩ জুলাই রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহজাহান তাকে বাগাদী ইউনিয়ন থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম।
অভিযুক্ত আবুল বাশার মিজি সদর উপজেলার বাগাদী ইউরিয়নের ঘাসিপুর গ্রামের আঃ হাকিম মিজির ছেলে। সে পেশায় একজন ইজিবাইক চালক। গৃহবধু নিজেই বাদী হয়ে ধর্ষণের অপরাধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৫৩, ২৪/৭/২০২৩। মামলাটির তদন্তকারী কর্মকর্তা হলেন এসআই রহিমা বেগম।
মামলার সূত্রে জানা যায়, স্বামী অসুস্থ থাকার কারনে প্রায় সময় বনাজী ঔষধের জন্য পাশ্ববর্তী গোলাপ খানের বাড়িতে যান গৃহবধু। গত ৪ জুলাই রাত ৯টায় অভিযুক্ত বাশার গৃহবধুর মুখে চাপ দিয়ে পাশবর্তী বাগানে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। পরে গৃহবধুর গোঙ্গানীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ও উলঙ্গ অবস্থায় পালিয়ে যাওয়ার সময় বাশারকে হাতে নাতে ধরে ফেলে।
গৃহবধুর ছেলে জানান, স্থানীয় শালিশীরা বিষয়টা ৪ দফা বসে সমাধান না করতে পারায় মামলাটি করতে বিলম্ব হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, মামলা দায়েরের পর ধর্ষক বাশার কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


এই বিভাগের আরও খবর