শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তির চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষপুর্তি উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

reporter / ৫৬৯ ভিউ
আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তির চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষপুর্তি  উদযাপন কমিটির প্রস্তুতি সভায়
অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চেড়িয়ারা স্কুল ও কলেজ মিলনায়তনে এআলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চেড়িয়ার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের বিদ্যুৎসায়ী সদস্য মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া। উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ রেদওয়ান হোসেন সেন্টুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন  সমাজসেবক হারুন রশিদ ষষ্ঠী, আওয়ামী লীগ নেতা মুনসুর আহমেদ,
অভিভাবক সদস্য মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী, নুরুন্নবী রাউত,বিদ্যালয় শাখার (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নাজির আহমেদ বিএসসি, শাহ আলম, অর্থ উপকমিটির আহববায়ক, আইউব আলী পুর্নিমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।  উপস্থিত ছিলেন অর্থ কমিটির যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিন নিজাম, সহকারী শিক্ষক মিজানুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা সাগর মজুমদার, তাজুল ইসলাম, মাহমুদুল হাসান আল আজাদ, মোঃ ফারুক হোসেন, ফরিদ উদ্দিন ছাত্রনেতা দেলোয়ার হোসেনসহ শতবর্ষপূর্তি উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও এলাকার সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্ষপূর্তি উদযাপনকল্পে সুন্দর একটি মনোরম পরিবেশে বর্ষপূর্তি উদযাপন পালন করার কর্মসূচি গ্রহণ করেছেন। দেশ-বিদেশে, সরকারি- বেসরকারি বিভিন্ন সংস্থায় আমাদের এই ঐতিহ্যবাহী চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ দায়িত্ব পালন করে আসছেন। আশা করি আমরা চেরিয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্ষপূর্তি উদযাপন কল্পে সকলের সর্বাত্মক সহযোগিতা  কামনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের এই শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানটি সুন্দর মনোরম পরিবেশে উদযাপন সম্পন্ন করতে পারি। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান রইলো।


এই বিভাগের আরও খবর