শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুর সদর দলিল লেখক সমিতির সভাপতি শাহজাহান, সম্পাদক আক্তারুজ্জামান

reporter / ২৭৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

অত্যান্ত উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ দলিল লেখক সমিতি চাঁদপুর সদর উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।নির্বাচনে মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৫৪ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব শাহজাহান মিয়া ছাতা মার্কায় ২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী গোলাম মোস্তফা চেয়ার মার্কায় পেয়েছেন ২৬ ভোট। সহ-সভাপতি পদে মোঃ গিয়াস উদ্দিন তালুকদার দোয়াত কলম মার্কায় ২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহসিন পাটওয়ারী বই মার্কায় পেয়েছেন ২৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন। এদের মধ্যে আক্তারুজ্জামান ঘড়ি মার্কায় সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম আই মমিন খান মোবাইল ফোন মার্কায় পেয়েছেন ১৪ ভোট।

অপর দুই প্রার্থী সাইদুর রহমান মানিক (মাছ), হানিফ আখন্দ (মোরগ) দু’জনই ১১ ভোট করে পেয়েছেন । সহ সাধারণ সম্পাদক পদে মোঃ খোরশেদ আলম কলম মার্কায় ২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহরাব হোসেন চাপকল মার্কায় পান ২৪ ভোট। প্রচার সম্পাদক পদে মোঃ হাবিব মীর হরিন মার্কায় ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহ আলম খান প্রজাপতি মার্কায় পেয়েছেন ১৮ ভোট। অর্থ সম্পাদক পদে মোঃ শাহজাহান চাকা মার্কায় ৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাঈন উদ্দিন শাহ মোমবাতি মার্কায় পেয়েছেন ১৪ ভোট।
এছাড়াও সদস্য পদে ৪ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ হোসেন আলী দেওয়ান ও মোঃ হুমায়ুন কবির।

 

নির্বাচনে মোট ৫ জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ খোরশেদ আলম বাবুল।সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোস্তাফিজুর রহমান, গোপাল চন্দ্র সাহা, কাজী অলি আহমেদ, তাজমিয়া।


এই বিভাগের আরও খবর