শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

কুমিল্লায় অপহরণ হওয়া দুই শিশু চাঁদপুরে উদ্ধার

reporter / ৩৭৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

কুমিল্লার খেটে খাওয়া দুই এতিম শিশুকে একটি অপহরন চক্র সুকৌশলে অপহরন করে লাকসাম এনে সেখান থেকে চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী আন্ত:নগর মেঘনা ট্রেনে উঠিয়ে চাঁদপুর কোর্ট স্টেশনে নিয়ে আসে। পরে সেখানে রেল পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা সটকে পড়ে বলে চাঁদপুর কোর্ট স্টেশনে অবস্থানকারী সাবেক বিডিআরের লে. নায়ক ছানোয়ার হোসেন এ বিষয় নিশ্চিত করেছেন।

তারা রেলওয়ে থানা পুলিশের উপস্থিতিতে ঝাঁপটা পাটির কবল, অপহরনকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে।

ঘটনার বিবরনে জানা গেছে, কুমিল্লা বিশ্বরোডস্থ এলাকার বাসিন্দা মৃত শাহ আলমের ছেলে ফাহিম হোসেন (১১), মৃত শাহ্ আলম ও মৃত মামুন মিয়ার ছেলে মো: আবদুল্লাহ (১১)। এ দুই এতিম শিশুর পিতা না থাকায় তারা জীবিকা অর্জনের জন্য প্রতিদিন ১৫০ টাকা হাজিরায় বিশ্ব রোড থেকে ক্যান্টেনমেন এলাকার মধ্যে মিনি বাসের হেলপার হিসেবে কাজ করতেন।

গত মঙ্গলবার কাজ না পেয়ে কুমিল্লা বিশ্ব রোড এলাকায় তারা বসে ছিল। শিশু ফাহিম ও আবদুল্লাহ জানান, সেখানে দুই ব্যাক্তি তাদের নাস্তা খাইয়ে বাসে ও ট্রেনে করে চাঁদপুরে নিয়ে আসে। স্টেশনে নামার পর তাদেরকে আর তারা দেখতে পায় না।

চাঁদপুর স্টেশনে অবস্থানরত সাবেক বিডিআরের লে. নায়ক মো: ছানোয়ার হোসেন জানান, স্টেশনে তারা যখন নামে তখন তাদের সাথে দুই ব্যাক্তি ছিল। তারা রেলওয়ে কোর্ট স্টেশনে রেল পুলিশের টহল দেখতে পেয়ে পালিয়ে যায়। পরে তাদের সাথে কথা বলে তাদেরকে স্টেশনে বসিয়ে রাখা হয়। তাদরকে ভোরে আন্ত:নগর মেঘনা ট্রেনে লাকসাম হয়ে কুমিল্লা পাঠিয়ে দেওয়ার জন্য।

পরে রাত দুইটায় শহরের এক জন সিএনজি চালক কালু মিয়া দুই শিশু ফাহিম হোসেন ও মো: আবদুল্লার কান্না শুনে দুই শিশুকে নাস্তা খাওয়ার জন্য চাঁদপুর হোটেলে এনে ৪০টাকা দিয়ে নাস্তা খাওয়াতে বলে যায়। পরে তাদের সাথে সেখানে দেখা হয় চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক শওকত আলীর সাথে। তিনি দুই শিশুর কথা শুনে ৪০ টাকার সাথে আরো টাকা দিয়ে নাস্তা খাইয়ে রেল পুলিশের মাধ্যমে কুমিল্লা তাদের মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা গ্রহন করেন।


এই বিভাগের আরও খবর