শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

অকারণে সংবাদের শিরোনাম হলে দুঃখ পাই: শিক্ষামন্ত্রী

reporter / ২৫৫ ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

সাংবাদিকদের উদ্দেশ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অনেক পত্রিকায় চটকদার হেডলাইন (শিরোনাম) ব্যবহার করে, কিন্তু ভেতরে তথ্যবহুল কিছুই পাওয়া যায় না। সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা এবং নির্মোহতা অনুসরণ করবেন। আমরা যারা রাজনীতি করি তারা অনেকসময় কারণে হেডলাইন হই। কিন্তু যখন অকারণে হেডলাইন তখন খুবই দুঃখ পাই। আশা করি, আপনারা এই বিষয়ে আরও সচেষ্ট হবেন।

শুক্রবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সাংবাদিকদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু কাজ করেছেন। বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন। দেশের কল্যাণমূলক কাজের জন্য শেখ হাসিনা সরকাররের ধারবাহিকতা দরকার। দেশের উল্লেখযোগ্য ও বড় বড় উন্নয়ন প্রকল্প বর্তমান সরকার করেছে। শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন।

তিনি বলেন, দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের কারণে আমরা উন্নত জীবনযাপন করতে পারছি। পরবর্তী প্রজন্মের জন্য আরও উন্নত দেশ গড়তে শেখ হাসিনার সরকার প্রয়োজন। সামনে যে নির্বাচন সে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য সাংবিধানিক আইন অনুসরণ করছে সরকার।

মন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় এসে আগের অনেক জনপ্রতিনিধির বাড়ির সামনের উন্নয়ন কাজগুলোও করে দিতে হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে আমরা যদি সেবা দিয়ে থাকি, তাহলে জনগণ আমাদেরকে আবারও সুযোগ করে দেবে। আমরা বিশ্বাস করি আবারও নৌকার বিজয় হবে। আর সাংবাদিক হিসেবে আপনারা অতীতের ন্যায় সবসময় আমাদের ভালো কাজে সহযোগিতা করবেন।

দীপু মনি বলেন, সাংবাদিকতা জগতের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। কারণ আমার পিতার হাত ধরেই অনেক বড় মাপের সাংবাদিক তৈরি হয়েছে। চাঁদপুর প্রেসক্লাব আমাকে আজীবন সদস্য করে সম্মানিত করেছে। তাদের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছেন। বর্তমানে সাংবাদিকতা অনেক বিস্তৃত। শুধুমাত্র সংবাদপত্রে সীমাবদ্ধ নেই; অনলাইন ও ইলিকট্রনিক মিডিয়া অনেক এগিয়েছে। কিন্তু বিস্তৃত হওয়ার পাশাপাশি সংবাদ উপস্থাপনের মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।

সমাবেশে উদ্বোধকের বক্তব্য দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় আমি বেশ কিছু সময় কাজ করেছি। আপনাদের কাজ হবে সঠিক ও নিরপেক্ষ সংবাদ জনগণের সামনে তুলে ধরা। আপনাদেরকে সংবিধান স্বীকৃতি দিলো কি-না তা দেখার প্রয়োজন নেই। সবার ওপর হচ্ছে আল্লাহর আইন। সাংবাদিক একটি জাতিকে রক্ষা করে।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন এফবিসিসিআইয়ের পরিচালক মো. শাহাবুদ্দিন।

এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, শরীফ চৌধুরী ও গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা ও লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক কাদের পলাশ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিত রায় চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সুভাস চন্দ্র রায় প্রমুখ।

সমাবেশে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত জেলা শহর ও উপজেলার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর