শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

যে কোন সমস্যায় নৌ-পুলিশ আপনাদের পাশে থাকবে ………নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান

reporter / ৩৪৯ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামান। ২২ অক্টোবর রোববার বিকেলে তিনি শহরের বিভিন্ন পূজা মমন্ডপ পরিদর্শন করেন। এরমধ্যে এদিন শহরের নতুন বাজার অকাল-বোধন মন্দির, কালীবাড়ি মন্দির, দাসপাড়া মন্দির, হরিসভা মন্দির ও নিতাইগঞ্জ সার্বজনিন পূজা মন্দির পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আমাদের দেশে এ উৎসবটি বেশ ঘটা করে পালন করা হয়। বর্তমান সরকার দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, দুর্গাপূজা চলাকালিন সরকারের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নৌ-পুলিশও সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। পূজা চলমান সময়ে যদি কোন সমস্যা হয় আমাদের জানালে নৌ-পুলিশ সাথে সাথে চলে আসবে। যেকোন সমস্যায় নৌ-পুলিশ আপনাদেরর পাশে থাকবে। সিভিল পোশাকেও আমাদের লোক দায়িত্ব পালন করেছে। আমরা চাই আগামী দু’দিনও যেন পূজার সময়টা ভালো যায়। প্রতিমা বিসর্জনের দিন নদীতে আমাদের সদস্যরা সর্বোচ্চা দায়িত্ব পালন করবে।

এসময় উপস্থিত ছিলে, চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, চাঁদপুর সদর নৌ-থানার ওসি কামরুজ্জামান, চাঁদপুর পৌর পূজা পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, হরিসভা সর্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি আশিশ দেবনাথ, দুর্গা পূজা কমিটির সভাপতি বিপ্লব সাহা, সাধারণ সম্পাদক বাপ্পী রঞ্জন দাস প্রমুখ।


এই বিভাগের আরও খবর