শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫

reporter / ১৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মোসাদ্দেক হোসেন জুয়েল :

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ড্রামট্রাকের মালিক, যাত্রীবাহী আল আরাফা বাসের চালক ও সুপারভাইজার রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুমিল্লার সদর দক্ষিণ এলাকার বাসিন্দা ড্রামট্রাকের মালিক আব্দুল ওহাব (৪৫), গাইবান্ধার বাসিন্দা আল আরাফা বাসের চালক কামাল (প্রায় ৪০) এবং বাগেরহাটের বাসিন্দা বাসটির সুপারভাইজার শোভন (প্রায় ৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় একটি গাড়িকে ওভারটেক করার সময় আল আরাফা বাসটি বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর দুটি যানবাহনই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


এই বিভাগের আরও খবর