শিরোনাম:
জাতীয় ও আন্তর্জাতিক আসরে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন চাঁদপুর জেলা প্রশাসকের হাতে তুলে দিলেন ৪৩০ টি শীতবস্ত্র আশা দৈনিক বাংলা পত্রিকার মতলব চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক বিমল দেবনাথ মতলব উত্তরে মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে নিখোঁজ ৩ ছাত্র, উদ্বিগ্ন পরিবার মতলবের উপাদী উত্তরে চেয়ারম্যান পদপ্রার্থী হিরনের উঠান বৈঠক মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের ফিশারির মাছ ভোর রাতে ধরে নিলেন স্বাস্থ্য কর্মকর্তা! শিশু ধর্ষণের অভিযোগ মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাটের পাল্টা অভিযোগ ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে ৫ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

চাঁদপুর জেলা প্রশাসকের হাতে তুলে দিলেন ৪৩০ টি শীতবস্ত্র আশা

reporter / ৬৭ ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গাজী মোঃ এমদাদুল হক মানিকঃ

চাঁদপুরে শীতার্তদের মাঝে বিতরণের জন্য আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র ৪৩০(চারশত ত্রিশ) পিস (কম্বল) হস্তান্তর। অদ্য ১৫ নভেম্বর’২০২৬ চাঁদপুর শীতার্তদের মাঝে বিতরণের জন্য আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করা হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশার নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীত বস্ত্র ৪৩০(চারশত ত্রিশ) পিস (কম্বল) হস্তান্তর করা হয়। চাঁদপুর জেলা প্রশাসক জনাব আহমেদ জিয়াউর রহমান মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়। আশার পক্ষে শীতার্ত অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করেন আশার সিনিয়ির ডিষ্ট্রিক্ট ম্যানেজার শেখ ফরিদ। এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-০১ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ম্যানেজার মো: বোরহান উদ্দিন প্রমূখ। বেসরকারি সংস্থা আশার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আহমেদ জিয়াউর রহমান।


এই বিভাগের আরও খবর