শিরোনাম:
জাতীয় ও আন্তর্জাতিক আসরে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন চাঁদপুর জেলা প্রশাসকের হাতে তুলে দিলেন ৪৩০ টি শীতবস্ত্র আশা দৈনিক বাংলা পত্রিকার মতলব চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক বিমল দেবনাথ মতলব উত্তরে মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে নিখোঁজ ৩ ছাত্র, উদ্বিগ্ন পরিবার মতলবের উপাদী উত্তরে চেয়ারম্যান পদপ্রার্থী হিরনের উঠান বৈঠক মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের ফিশারির মাছ ভোর রাতে ধরে নিলেন স্বাস্থ্য কর্মকর্তা! শিশু ধর্ষণের অভিযোগ মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাটের পাল্টা অভিযোগ ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে ৫ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

জাতীয় ও আন্তর্জাতিক আসরে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন

reporter / ২৮ ভিউ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নবগঠিত এডহক কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মার্শাল আর্টের প্রসার, যুবসমাজকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া কার্যক্রম জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সাধারণ সম্পাদক মাহফুজ হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য ইশরাক হোসেন। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শাহাদাদাত হোসেন খান, সদস্য খাইরুল হাসান বেনু’সহ কমিটির অন্যান্য সদস্য।

সভায় আগামী ২৭ নভেম্বর ব্রাদার্স ব্ল্যাক মাঠে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট আয়োজনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া ২২ ও ২৩ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ-২০২৬ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি আগামী ২ থেকে ৮ ডিসেম্বর তুরস্কে অনুষ্ঠিতব্য GAMMA World Championship-এ বাংলাদেশের প্রতিনিধি দল অংশগ্রহণের বিষয়েও সিদ্ধান্ত হয়।

সভাপতির বক্তব্যে ইশরাক হোসেন বলেন, মার্শাল আর্ট যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষায় সক্ষম করে তোলা এবং ধর্ষণসহ বিভিন্ন সহিংসতা প্রতিরোধে সচেতনতা ও সক্ষমতা বাড়ানো সম্ভব।

সাধারণ সম্পাদক মাহফুজ হাসান বলেন, উপজেলা পর্যায়ে মার্শাল আর্টের কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে দেশের সব পর্যায়ের যুবক ও তরুণদের সম্পৃক্ত করে একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে মার্শাল আর্টের চর্চা ও প্রসারে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরও খবর