শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

reporter / ২৯৭ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর পৌরসভার টাউন ফেডারেশনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর পদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এ শ্লোগানকে ধারন করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।

তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সংগ্রামে আমাদের মা-বোনদের ইজ্জত দিতে হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এক স্বাধীন মানচিত্র পেয়েছি। আজকে জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা স্বপ্ন পূরণে দেশকে এগিয়ে যাচ্ছেন।  তিনি নারী ক্ষমতায়ন এবং সর্বক্ষেত্রে নারীদের প্রতিষ্ঠিত করছেন। যার ফলে আজকে দেশের গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুরের কৃতি সন্তান মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মাধ্যমে চাঁদপুর-হাইমচর ব্যাপক উন্নয়ন কাজ করেছেন।

তিনি আরো বলেন, নারীদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে। দেশের উন্নতি- অগ্রগতিতে নারীদের সমান গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আমরা যারা বাবা-মা, তাদেরও সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। আমাদের সন্তানরা যেন উশৃঙ্খলভাবে চলাফেরা না করে, খারাপ পথে না চলে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।

চাঁদপুর পৌরসভার জেন্ডার কমিটির সভাপতি আয়েশা আক্তারের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারের পরিচিলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র (২) ফরিদা ইলিয়াছ, পৌরসভার নির্বাহী প্রকৌঃ এএইচএম শামসুদ্দোহা, সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ চন্দ্র, পৌরসভার সহকারী প্রকৌঃ হাসান আহমেদ, টাউন ফেডারেশনের সভাপতি নাজমা আলম, ম্যানেজার আঃ হান্নান প্রমুখ।


এই বিভাগের আরও খবর