শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

নিজে উদ্যোগী হলে যেকোন ভাবেই জনসেবা করা যায় ——-ড. আজিজ আহমেদ

reporter / ৩৯৮ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান ও চাঁদপুরের কৃতি সন্তান  মেজর জেনারেল (অবঃ) ড. আজিজ আহমেদ বলেছেন, নিজে উদ্যোগী হলে যেকোনভাবেই জনসেবা করা যায়। আর আমি সেভাবে কাজ করেই অভ্যস্ত। আপাতাত অবসরকালীন জীবন উপভোগ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করছি।
২৩ ডিসেম্বর শুক্রবার সার্কিট হাউজে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাথে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ড. আজিজ আহমেদ বলেন, আমি কাজ করতে গিয়ে অনেক সাংবাদিকের সাথেই আমার দারুন সুসম্পর্ক হয়েছে। তাদের সহযোগিতা আমার কাজে অনেকক্ষেত্রেই উপকারে এসেছে। তাই আমি তথ্য সরবরাহে সবসময় সাংবাদিকদের সহযোগিতা করতে পছন্দ করি।
এক প্রশ্নের জবাবে ড. আজিজ আহমেদ বলেন, আমি এখনি রাজনীতিতে আসতেছি না। রাজনীতি করবো কিনা তাও জানিনা। সময়ের স্রোতই তা সবাইকে জানিয়ে দিবে। তবে কর্মজীবনে গিয়ে চাঁদপুরের কথা আমার বার বার মনে পড়তো। তাই যখনি সময় সুযোগ হয়েছে এই জেলার মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও যাতে সুস্থ্য থেকে মানুষের জন্য কিছু করে যেতে পারি সেজন্য সকলের দোয়া চাই।
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, জেলা সাংবাদিক ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত,সিনিয়র সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমরেশ দত্ত জয়, প্রচার সম্পাদক শ্যামল সরকার প্রমূখ। পরে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে সাবেক সেনাপ্রধান ড. আজিজ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


এই বিভাগের আরও খবর