শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মৈশাদীতে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে প্রভাতের শীতবস্ত্র বিতরণ

reporter / ২৩৩ ভিউ
আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
“আর্তের তরে সেবা দান, প্রভাত হোক জাগ্রত চেতনার আহবান” এই স্লোগানকে সামনে রেখে এতিম, অসহায়, দুস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ ডিজিটাল হল রুমে প্রায় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। প্রভাত চাঁদপুর শাখার সহ সভাপতি জুয়েল হাজীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী। তিনি বলেন, শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুনা নয়, তাদের পাশে দাড়ানো নৈতিক দায়িত্ব। আমার জানা মতে, হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। প্রভাত সমাজকল্যাণ সংস্থা নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি করোনা মহামারী থেকে শুরু করে এখন পর্যন্ত রক্তদানের পাশাপাশি অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। এটি আসলেই প্রশংসনীয় কাজ। আমি তাদের সকলকে সাধুবাদ জানাই। তাদের মত এমন স্বেচ্ছাসেবীরা সকল এলাকায় থাকলে আর সুবিধাবঞ্চিত মানুষগুলো কষ্ট পেতো না।
প্রভাত চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার। প্রভাত চাঁদপুর শাখার কার্যকরী সদস্য মোঃ রাছেল হোসেন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাত চাঁদপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল। আরো বক্তব্য রাখেন শাখার কোষাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম হানিফ। এসময় প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, প্রভাত চাঁদপুর শাখার সাংগঠনিক সম্পাদক আফজাল পাটওয়ারী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার মিথিলা, কার্যকরী সদস্য আফরোজা আপনান মারিয়া, আল মাহমুদ, জনি হোসেন, আল আমিন, মোঃ জহিরুল ইসলাম, সজিব গাজী, সিয়াম পাটোয়ারী, তারেক আজিজ, মোঃ মেহেদী হাসান সাফী, মোঃ নাঈম খানসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ।
প্রতিবছরের ন্যায় এ বছরও শীতার্তদের মধ্যে উষ্ণতার পরশ ছড়ানোর লক্ষ্যে মৈশাদীর একদল স্বেচ্ছাসেবী আবির হোসেন আপি, আলি আজম খান, মোঃ সবুজ, মেহেদী হাসান শরীফ, আহমেদ শান্ত ও রিয়াদ খানের সার্বিক তত্ত্বাবধানে শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর