শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে মানবতার আলোকবর্তিকা ‘শতফুল ফুটুক’র যাত্রা শুরু…………

reporter / ৩১৯ ভিউ
আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

প্রিয় চাঁদপুর রিপোর্টঃ দেশের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপনার দায়িত্বে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের একজন মহানুভব ব্যক্তির আন্তরিক অনুপ্রেরণা ও সহযোগিতায় ঐতিহ্যবাহী মেঘনার এ অঞ্চল চাঁদপুরে ‘শতফুল ফুটুক’ যাত্রা শুরু করেছে। শনিবার (২৪ জানুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ) পড়ন্ত বিকেলে প্রেসক্লাবের পিছনে ডাকাতিয়া নদীর পাড়ে উন্মুক্ত স্থানে পরিবারের সব হারানো অসহায় মা ও কন্যা সন্তানকে স্বাবলম্বী করার মহান উদ্দেশ্য নিয়ে এ কার্যক্রম শুরু করে। তারই ধারাবাহিকতায় তাদেরকে শীতবস্ত্র, কম্বল, কাপড়-চোপড় ও বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র প্রদান করা হয়। খুব সহসাই তাদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছল করার লক্ষ্যে স্বল্প পুঁজির একটি ক্ষুদ্র ব্যবসার জন্য  সহযোগিতা করা হবে। সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া পেলে ‘শতফুল ফুটুক’ মহান মুক্তিযুদ্ধের‌‌ আদর্শ ‌ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে চাঁদপুরের ছিন্নমূল, হতদরিদ্র, দুঃস্থ, পথশিশু, অসহায়সহ সুবিধাবঞ্চিতদের কল্যাণে এবং নিঃস্বার্থ মানব সেবায় নিয়োজিত থেকে নিরলসভাবে কাজ করে যাবে। ‘শতফুল ফুটুক’র যাত্রা শুরুর প্রারম্ভে এর ভবিষ্যৎ সফলতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার মফসল সম্পাদক মাওলানা মোঃ সাইফুল্লাহ।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধভিত্তিক নামের প্রথম দৈনিক পত্রিকা (যা সরকারিভাবে ঐতিহাসিক
৭ মার্চ তারিখে ডিক্লারেশন এবং অনুমোদনপ্রাপ্ত) এবং ঐতিহ্যবাহী মেঘনার এ অঞ্চল চাঁদপুর জেলা থেকে নিয়মিত প্রকাশিত ও প্রচারিত ‘দৈনিক একাত্তর কণ্ঠ’ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক কাজী মাহমুদ জিয়াউর রহমান (বেলাল)-এর সমন্বয়ে আর্তমানবতার সেবার  এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)-এর সাবেক মহাপরিচালক এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‌ অবিস্মরণীয় উন্নয়নের মাইল ফলক  “পদ্মা সেতু”র প্রাণিবিদ্যা বিষয়ক বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোঃ লোকমান হোসেন, দেশের রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংকের একটি ব্যাংক অগ্রণী ব্যাংক লিমিটেড চাঁদপুর জোনাল-এর এজিএম এমকে মুজিবুর রহমান, বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিষ্ট এবং ‘মাদকমুক্ত চাঁদপুর গড়ি’র সভাপতি ও ‘শিল্পচূড়া’ সাহিত্য-সংস্কৃতিক ‌সংগঠনের সভাপতি মাহাবুবুর রহমান সেলিম, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, চাঁদপুর জেলা যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন খান, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার যথাক্রমে রাসেল গাজী, মোঃ ফিরোজ খাঁন ও আহসানুর রহমান সোহেল, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ওমর শরীফ, স্থানীয় সমাজকর্মী মোঃ নুরুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরও খবর