শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে বই উৎসব নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা

reporter / ৩০৮ ভিউ
আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চাঁদপুর শহরের শিশুশিক্ষার আধুনিক ও অনন্য বিদ্যাপীঠ চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে বই উৎসব অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ১ জানুয়ারি রোববার সকা‌লে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

নতুন বছরের প্রথম দিনে, নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ছিলো ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের হাস্যজ্জল চোখে-মুখে ছিলো জীবনের লক্ষ্যপূরণে- স্বপ্নজয়ের সোপানে পা রাখার আনন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জীবনদ্বীপ এর প্রতিষ্ঠাতা অ্যাড. বিনয় ভুষণ মজুমদার।

চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাসের সভাপতিত্বে এবং পরিচালক ও সহকারি অধ্যক্ষ মৃদুল কান্তি দাসের পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, অভিভাবক এবং মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. মাসুদুর রহমান, অভিভাবক এবং চাঁদপুর সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম।

এসময় অভিভাবক ও হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইসকান্দর মীর্জা, অভিভাক ও ব্যবসায়ী ইকবাল হোসেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বিথী কর্মকার, সুমি শীল, নুসরাত জাহানসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর