শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের যত অভিযোগ!

reporter / ৩৬৫ ভিউ
আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের নামে শ্রমিকরা নানা অভিযোগ তুলেছেন। এসব অভিযোগে ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
১০ জানুয়ারি মঙ্গলবার বিকালে চাঁদপুর বাসস্ট্যান্ড পাড়ায় ঘুরলে এ পরিস্থিতি লক্ষ্য করা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানায়, ১৩ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মেয়াদ উর্ত্তীর্ণ বহু আগে শেষ হয়েছে। কিন্তু শ্রম দপ্তর কর্তৃক ০৪-১০-২০২২ এর প্রেরিত পত্র অনুযায়ী নির্বাচনী পদক্ষেপ নেয়া হচ্ছেনা। উল্টো কতিপয় কুচক্রী মহল অপেশাদার পকেট কমিটি করার পায়তারা চালাচ্ছে।
শ্রমিকরা আরও জানায়, সংগঠনের বিগত দিনের আয় ব্যায় হিসাব শ্রম দপ্তর আইনে সাধারণ শ্রমিকদের সামনে উপস্থাপনের নিয়ম থাকলেও তা উপেক্ষিত রয়েছে। যার প্রেক্ষিতে অপেশাদার শ্রমিকরা এবং অর্থ আত্তসাত ও নানাভাবে চাঁদাবাজির পায়তারাসহ অনিয়মকে নিয়মে পরিণত করতে চাচ্ছে। আমরা এগুলোর সঠিক সমাধান না পেলে কঠোর হতে বাধ্য হবো।
অভিযোগ প্রসঙ্গে চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টুর সাথে একাধিকবার যোগাযোগের পরেও তিনি এর সুদোত্তর দিতে ব্যার্থ হন।


এই বিভাগের আরও খবর