শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১৫ সদস্য আটক

reporter / ২৮৯ ভিউ
আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে চাঁদপুর সদর মডেল থানা থেকে আটককৃতদের মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদের নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন, তওহীদ, নতুনবাজার পুলিশ ফাঁড়ির (এসআই) ইসমাইল হোসেন ও পুরাণবাজার পুলিশ ফাঁড়ির (এসআই) আমিরুল ইসলাম সোমবার (২৭ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের মিশন রোড, তালতলা স্টাফ কোয়ার্টার ও বাসস্ট্যান্ড ফয়সাল মার্কেটের সামনে থেকে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
এর আগে রোববার (২৬ মার্চ) দিনগত রাত তারাবি নামাজের সময়ে শহরের মিশনরোড রেলক্রসিং এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ মারামারিতে লীপ্ত হয়। পরে পুলিশ আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ওই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, আটকদেরকে সতর্ক করে অভিভাবকের জিন্মায় ছেড়ে দেয়া হয়েছে। অভিভাবকদের দায়িত্বহীনতা ও খারাপ সংঙ্গসহ নানা কারণে এই কিশোর গ্যাংয়ের সৃষ্টি। মাহে রমজানে ইফতারের পর উঠতি বয়সের যুবকদের আড্ডারত অবস্থায় পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। তারা রমজান মাসে নামাজের নাম করে বাসা থেকে বের হয়ে নানা অপরাধে লিপ্ত হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর