শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

মেঘনায় জেলে-নৌকায় সন্ত্রাসী হামলা জেলেকে কুপিয়ে রক্তাক্ত আহত

reporter / ৩২২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় একটি জেলে নোকার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অস্ত্রধারী সন্ত্রাসীরা জাল ছিনিয়ে এবং নৌকা ডুবিয়ে দিয়ে প্রদীপ চন্দ্রকে (৪৫) নামে এক জেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

১৫ মে সোমবার ভোর ৬ টায় মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার কালির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত প্রদীপ চন্দ্র উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কার্তিক চন্দ্র বর্মনের পুত্র। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত প্রদীপ চন্দ্র জানান, প্রতিদিনের ন্যায় তিনি সোমবার ভোরে মেঘনা নদীর কালিবাজার এলাকায় জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় স্থানীয় অশ্বরঞ্জন বর্মন এবং তার ছেলে শিবুরঞ্জন ও ফটিক বর্মন দেশীয় অস্ত্র নিয়ে তার নৌকায় হামলা চালায়। তারা জোর করে অসহায় প্রদীপ চন্দ্রের জাল এবং নৌকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে প্রদীপ চন্দ্রের হাত, সিনা এবং মাথায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তিনি আরো জানান, এক পর্যায়ে সন্ত্রাসীরা তার নৌকা পানিতে ডুবিয়ে দিয়ে জাল, মাছসহ অন্য জিনিস ছিনিয়ে চলে যায়। খবর পেয়ে পাশ্ববর্তী জেলে এবং স্বজনরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত জেলে প্রদীপ চন্দ্রের মাথা এবং বা হাতের সিনায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়েছে। ক্ষতস্থানে ২০টির অধিক সেঁলাই করা হয়েছে।

আহত জেলের ভাই নিখল চন্দ্র বর্মন জানান, অভিযুক্ত অশ্বরঞ্জন বর্মন এবং তার ছেলেদের অত্যাচারে সাধারণ জেলেরা অতিষ্ট। তারা যখন তখন যে কোন জেলের নৌকায় হামলা করে। আজকে আমার ভাইকে নৌকায় একা পেয়ে হামলা করেছে। তিনি প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এই ঘটনায় আইনগত ব্যাবস্থার নেয়া হবে বলে জানান তিনি।


এই বিভাগের আরও খবর