শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

কচুয়ায় শহীদ মহিব উল্লাহ বীর বিক্রমের শাহাদাৎ বার্ষিকী পালন

reporter / ৫৯০ ভিউ
আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

কচুয়া প্রতিনিধিঃ কচুয়ায় মহান স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী শহীদ মহিব উল্লাহ বীর বিক্রমের ৫২তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিনের সভাপতিত্বে ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাওলানা মোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ¦ মো. জাবের মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহীদ মহিব উল্লাহ বীর বিক্রমের ছেলে ও ঢাকা পুলিশ হেড কোয়াটার্সে কর্মরত ওসি মো. সালাউদ্দিন জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি পাটওয়ারী, আনোয়ার হোসেন সিকদার, তাসাদ্দেক হোসেন মোহন ও হাফিজ উল্লাহ পাটওয়ারী, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু প্রমুখ।

পরে শহীদ মহিব উল্লাহ বীর বিক্রমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, মাওলানা মোফাজ্জল হোসেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে জীবনদানকারী শহীদ মহিব উল্লাহ দেশের ১৭৫ জন খেতাবপ্রাপ্ত বীর বিক্রমের মধ্যে একজন। তিনি কচুয়া উপজেলার সাহেদাপুর গ্রামের অধিবাসী। তৎকালীন সময়ে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনায় পাক হানাদার বাহিনীর গোলার আঘাতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজে বিএনএস পলাশে শহীদ হন তিনি। পরে তাঁকে খুলনার রূপসা নদীর তীরে সমাহিত করা হয়।


এই বিভাগের আরও খবর