শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

করলেন ১০ ব্যাক্তি যারা নিজের অঙ্গ দান করেছেন তাদের উদ্যোগ মহতী

reporter / ২৩৭ ভিউ
আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

—– চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস.এম. জিয়াউর রহমান
স্টাফ রিপোর্টার \ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম
জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবনদীপ’ এর
আয়োজনে ১০জন মরণোত্তর অঙ্গ ও দেহদানের অঙ্গীকার নামার উদ্বোধন সূচনা, কেক কাটা
ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে
অনুষ্ঠানের উদ্বোধন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জান্নাতুল
ফেরদাউস চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ও দায়রা জজ এস. এম. জিয়াউর রহমান। তিনি
বক্তব্যে বলেন, আমরা শুধু এখন নিজেকেই নিয়ে বেশি চিন্তা করি, অপরের চিন্তা করি না।
আজকে যারা এ মরণোত্তর অঙ্গ দান করলেন তারা অপরের কথা চিন্তা করেন। আর চিন্তা করেন
বিধায় তাঁরা নিজের প্রিয় জিনিসগুলো দান করেছেন।
তিনি আরো বলেন, আজকের এ প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা তিনি প্রথম থেকেই
মানুষের কথা চিন্তা করেই রক্ত দানের মত সংগঠন প্রতিষ্ঠা করেছেন। রক্তদান করা বর্তমানে
কোন ভয়ের কিছু নেই, কিন্তু যারা অঙ্গ দান করেছেন সেখানে অনেক সাহসিকতার
ব্যাপার থাকে। যারা নিজের অঙ্গ দান করেছেন তারা মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের
দেখাদেখি অনেকেই অনুপ্রানিত হবে।
পরিশেষে জেলা ও দায়রা জজ জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার
দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
‘জীবনদীপ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বিনয় ভূষন
মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
মো. শামসুল ইসলাম।
চাঁদপুর জেলা পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক পিপি
অ্যাড. জহিরুল ইসলাম চৌধুরী, জিপি অ্যাড. আব্দুর রহমান, সাবেক সভাপতি অ্যাড.
সেলিম আকবর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনারের স্পেশাল পাবলিক প্রসিকিউটর
(পিপি) অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু প্রমূখ।
মরণোত্তর অঙ্গ ও দেহদানের যারা অঙ্গীকার নামা করেছেন তাদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন বীর
মুক্তিযোদ্ধা অজিত সাহা। অঙ্গীকারকারী অন্যরা হলেন, লীলা মজুমদার, বীর মুক্তিযোদ্ধা
বাসুদেব মজুমদার, মুক্তিযুদ্ধের শব্দসৈনিক কৃষ্ণা সাহা, শোভা রানী বিশ্বাস, সোহেল
আহম্মেদ ভূঁইয়া, কানু দেবনাথ, সাগরীকা মজুমদার, হেপী রানী সাহা ও শিখা
চক্রবর্তী।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে
মাল্যদান করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন অ্যাড. মো. মোবারক ও গীতা পাঠ করেন
‘জীবনদীপ’ এর পরিচালক মৃদুল দাস।

তারিখ: ২৮.০৯.২০২২খ্রি.


এই বিভাগের আরও খবর