শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

reporter / ৩২৬ ভিউ
আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর জেলা কারাগারে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আলম খাঁনের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল ৫ জুন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

আলম খান চাঁদপুর শহরের খলিশাডুলি ওয়াপদা গেইট এলাকার শামসুল হক খাঁনের ছেলে। তিনি চাঁদপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন।

চাঁদপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মো. ইউসুফ বলেন, ‘সকাল ৮টা ১০ মিনিটের দিকে আলম খাঁন অসুস্থ্যতাবোধ করলে সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে তাঁর পরিবারের সদস্যদের জানাই। পরিবারের সদস্যরাও তাৎক্ষণিক হাসপাতালে আসেন।’

আলম খাঁনের বাবা শামসুল হক খাঁন জানান, চাঁদপুর আইএফআইসি ব্যাংকে তার ছেলে সাড়ে ৩ কোটি টাকার ঋণ ছিল। কিন্তু ঋণের চাইতে অধিক টাকার মর্গেজও ছিল ব্যাংকে। এরপরও মামলার কারণে তাঁর সাজা হয়। ছেলে মৃত্যুতে তিনি কারো বিরুদ্ধে অভিযোগ করেননি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত বিশ্বাস জানান, আলম খান নামে ব্যক্তির ইসিজি করে দেখা গেছে বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি হাসপাতালেই মারা যান।

চাঁদপুর জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মুনীর হোসাইন বলেন, গত ২১ এপ্রিল এনআই অ্যাক্টের ৫ মামলায় আসামি আলমকে কারাগারে পাঠানো হয়। আজ সকাল ৮টা ১০ মিনিটের দিকে বুকে ব্যথায় আক্রান্ত হয়ে পড়লে কারাগারের সহকারী সার্জনের পরামর্শে সোয়া ৮টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

জেলার আরও বলেন, হাসপাতালের চিকিৎসক মৃত্যুর প্রমাণপত্রে মৃত্যুর কারণ এমআই কার্ডিওজেনিক শক উল্লেখ করেন। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে


এই বিভাগের আরও খবর