শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

reporter / ৩১৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

পুলিশ কর্মকর্তারা পেলেন সফলতার সম্মাননা স্মারক
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার (৭ ডিসেম্বর) পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ। পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
গত নভেম্বর মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপার এর নিকট হতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নভেম্বর মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন- অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আবদুর রশিদ।
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম।
শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল আলিম। শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম।
ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়: থানায় কর্মরত এসআই (নিঃ) দের মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল আজিজ। জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই(নিঃ) শামীমা আক্তার, জেলার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী ফরিদগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ নুরুল ইসলাম। ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরুষ্কার এএসআই (নিঃ) মোঃ নুরুল আমিন। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী চাঁদপুর সদর ট্রাফিক বিভাগের (টিআই) মোঃ মুনাজ্জির হুসেন।
পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর