ভুক্ত ভোগি মেসার্স সিটি হার্ডওয়ার এন্ড ইলেকড়ট্রনিকের মালিক শফিকুল ইসলাম জানান, তাদের পাশের করিম ভুইয়ার মালিকানাধীন ভূঁইয়া ইলেকট্রিক এন্ড হার্ডওয়ার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূত্বের মধ্যে সেই আগুন আমাদের দোকানে চলে আসে। আগুন নিভাতে পাশের ঢাকা কনফেকশনারি, সর্দার স্টিল ও আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার প্রকৃৃত রহস্য ও ক্ষয় ক্ষতির বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস কোনো তথ্য দিতে পারেনি। তারা জানিয়েছে তদন্ত করে পরবর্তিতে জানাতে পারবে। ভুক্ত ভোগি মেসার্স সিটি হার্ডওয়ার এন্ড ইলেকট্রনিকের মালিক শফিকুল ইসলাম জানান,তার দোকানে প্রায় ৬০/৭০ লাখ টাকার মালা মালা ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে দুটি হার্ডওয়ার এন্ড ইলেকট্রনিকের দোকানে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। দোকানের পেছনে তাদের গোডাউন গুলো ও পুড়ে ভস্মীভুত হয়েছে। আবার কেউ কেউ বলাবলি করে এ দোকান গুলোর পেছনে যে বহুতল ভবন রয়েছে সেখান থেকে কেউ হয়তো আগুনের কিছু ফেলেছিল তা থেকে ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।