শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে চট্রগ্রামগামী সাগরিকা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

reporter / ৩০৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

যুবকের হাতে ছিল চিরকুট

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর রেলপথে চট্রগ্রামগামী সাগরিকা এক্রপ্রেস
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(৩৫) এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাগরিকা
ট্রেনটি চট্রগ্রাম থেকে চাঁদপুরের উদ্দের্শে ছেড়ে আসে সকাল সাড়ে ৭টায়।
মৃত্যু হওয়া যুবকের সাথে একটি চিরকুট ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চাঁদপুর রেলওয়ে থানার ওসি মোহাম্মদ মুরাদউল্লাহ্ধসঢ়; বাহার ্ধসঢ়;উপস্থিত থেকে তার
নিদের্শে রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো: সাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ
মৃতদেহ উদ্বার করে রেলওয়ে থানায় নিয়ে গেছে।
আজ মঙ্গলবার(১৮এপ্রিল) দুপুর সাড়ে ১২টার সময় চাঁদপুর-লাকসাম ৫২
কিলোমিটার রেলপথের বাকিলা-ও বলাখালের মধ্যবর্তী স্থানের ১৬২/৯ মিলোমিটার
এলাকার মধ্যে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনাটির সত্যতা স্বীকার করে নিশ্চিত করেন, চাঁদপুর রেলওয়ে থানার অফিসার
ইনচার্জ মোহাম্মদ মুরাদউল্লাহ্ধসঢ়; বাহার।
পুলিশ সূত্রে জানা যায়,চাঁদপুর-লাকসাম রেলপথের মধ্যবর্তী স্থানে চট্রগ্রাম থেকে
ছেড়ে আসা মেইল ট্রেন সাগরিকা ্ধসঢ়;এক্রপ্রেসটি বলাখাল এলাকা দিয়ে যাওয়ার
সময় অজ্ঞাত যুবক অনুমান ৩৫ ট্রেনের নীচে কাটা পড়ে ৩/৪ খন্ড হয়ে যায়। যুবকের
হাতে একটি চিরকুট থাকায় পুলিশের ধারনা সে এখানে এসে আত্রহত্যা করেছে।
তার পরনে ছিল লুঙ্গি ও গায়ে ছিল গেঞ্জী। এ ঘটনার পর রেলওয়ে পুলিশ আধুনিক
পদ্ধতি ব্যবহার করে মৃতদেহ সনাক্ত করার জন্য চাঁদপুর জেলা (পিবিআই)কে তাৎক্ষনিক
বিষয়টি অবগত করেছে। তারা এসে তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে জানা
গেছে।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুরাদউল্লাহ্ধসঢ়; বাহার
জানান,লাশ ঘটনাস্থল থেকে উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায়
একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪,তারিখ: ১৮-০৪-২০২৩। তিনি
আরো জানান,লাশটি ময়না তদন্ত করার জন্য চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল
মর্গে প্রেরন করা হয়েছে। লাশটি সনাক্ত না হলে আনজুমানে মফিদুল ইসলামের
কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুবরন কারী যুবকের কাছে যে চিরকুটটি পাওয়া
গেছে,তা’অস্পষ্ট। বুঝা যাচ্ছেনা। তবে এ ঘটনাটি তদন্ত পূর্বক যানা যাবে কি
কারনে যুবক মৃত্যুবরন করেছে। তখন মিডিয়াকে জানানো হবে।


এই বিভাগের আরও খবর