শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে দাখিল পরীক্ষা দেয়া হলো না খাদিজা-সুমাইয়ার

reporter / ৩২২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দুই শিক্ষার্থীর দাখিল পরীক্ষা দেয়া হলো না। তারা পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, দাখিল পরীক্ষার্থী খাদিজা আক্তার ও সুমাইয়া আক্তার।
গতকাল বুধবার (১৭ মে) সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট জেলা কারাগারের সামনে এ দূর্ঘটনা ঘটে। একই ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন মিজি ও সিএনজি স্কুটার চালক ফখরুদ্দিন (৩০) ও গুরতর আহত হন।
আহতরা জানান, সকালে তারা রামপুর ইউনিয়নের রামপুর আদর্শ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী হিসেবে তাদের রিজার্ভ সিএনজি স্কুটার নিয়ে চাঁদপুরে পরীক্ষা কেন্দ্রে রওয়ানা হন। তাদের বহনকৃত স্কুটারটি চাঁদপুর জেলা কারাগারের সামনে আসলে হঠাৎ উচু আইল্যান্ড দেখে সিএনজি চালক গাড়ির গতি কমিয়ে দেয়। এসময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা মধুফুড বেকারীর একটি পিকাপ ভ্যান সিএনজি স্কুটারটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘনার শিকার হয়ে চালক শিক্ষার্থীসহ ৬ জন আহত হয়।
গুরুতর আহতরা হলেন, রামপুর আদর্শ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী বড় সুন্দর গ্রামের খাদিজা আক্তার (১৬) একই গ্রামের মিজি বাড়ি সুমাইয়া আক্তার (১৬)। এছাড়া তাদের সাথে থাকা অন্যান্য আহতরা হলেন, রামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন মিজি ও সিএনজি স্কুটার চালক ফখরুদ্দিন (৩০)।
তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দুর্ঘটনায় খাদিজা আক্তার ও সুমাইয়া আক্তার বুধবারের দাখিল পরীক্ষায় অংশ নিতে নেয়ার কথা ছিলো। দুর্ঘটনার শিকার হয়ে তারা পরীক্ষা দিতে পারেননি।
এদিকে দূঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।


এই বিভাগের আরও খবর