শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে পুলিশ চেকপোস্টে ৩০০ কেজি জাটকা জব্দ, চালকের অর্থদণ্ড

reporter / ২৭৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মহামায়া চেকপোস্টে ড্রাম ভর্তি তিনশ কেজি জাটকাসহ একটি সিএনজি অটোরিকশা আটক করেছে।
বুধবার (২৯ মার্চ) সকালে মহামায়া বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে জাটকা বহনের দায়ে সিএনজি চালককে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং জব্দকৃত জাটকা মাছগুলো অভাবি জনসাধারণের মাঝে বিতরনের আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওই সময় চেকপোস্টে ডিউটিরত এসআই সেলিম উল্লাহ।
তিনি বলেন, তিনি ও সঙ্গীয় এএসআই অহিদ উল্লাহ ফোর্সসহ  মহামায়া বাজার মসজিদ সংলগ্ন রাস্তার উপর চেকপোস্ট  চলাকালে একটি সিএনজি তল্লাশি করা হয়। তাতে মাঝারি আকারের নয়টি প্লাস্টিকের ড্রাম ভর্তি জাটকা মাছ পাওয়া যায়। যা আনুমানিক ৩০০ কেজি। পরে মোবাইল কোর্টের মাধ্যমে সিএনজি চালককে জরিমানা এবং জব্দ জাটকা মাছ গরীবদের মাঝে বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর