শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

reporter / ৩২৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

৬ দফা ছিলো বাঙালি জাতির মুক্তির সনদ
—— নাছির উদ্দিন আহমেদ
আমরা আমি লীগ করি না, আমরা আওয়ামী লীগ করি
——-আবু নঈম পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদকঃ
শত বছরের শৃঙ্খলা থেকে মুক্তি, নির্যাতিত বাঙালি জাতি এবং নিপীড়িত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার (৭ জুন) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি বক্তব্যে বলেন,  আজকের দিনটি ইতিহাসে স্থান করে নিয়েছে বলেই আজকের দিনকে ঐতিহাসিক বলা হয়। ৫২ এর ভাষা আন্দোলন থেকেই আমাদের স্বাধীনতার মূল বীজ বপন করা হয়েছিলো। বঙ্গবন্ধু ৬দফা দাবী করেছিলেন, ৬ দফা ছিলো বাঙালি জাতির মুক্তির সনদ। বাঙালি জাতির যেন অধিকার পায় তারজন্যেই বঙ্গবন্ধু এ ৬ দফা দিয়েছিলো। এ ৬দফার কথা বলতে গিয়ে বঙ্গবন্ধু বহুবার গ্রেফতার হয়েছিলেন। বঙ্গবন্ধু সবসময়ই বাঙালি জাতির জন্যেই সংগ্রাম করেছিলেন।
তিনি আরো বলেন, আজকে বাংলাদেশ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আজকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকের জন্যে প্রত্যেকের মৌলিক চাহিদা পূরণ করছেন। বাংলাদেশ যখন উন্নত সম্মৃদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে সকলকে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে দলকে জয়ী করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বলেন, আমরা আমি লীগ করি না, আমরা আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের চেতনাকে বিশ্বাস করতে হবে। আমরা কেন্দ্রে নির্দেশ মোতাবেক কাজ করছি। সমস্ত ষড়যন্ত্রকে জননেত্রী শেখ হাসিনা মোকাবেলা করছেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার কাজের কথা আমরা ভুলি নাই। কিন্তু আমাদের কিছু কুলাঙ্গার তা ভুলে গিয়ে দলকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। চাঁদপুরের বুকে যত ষড়যন্ত্রই হোক না কেন তা আমরা প্রতিহত করতে তৈরী আছি। আমরা ভোগের রাজনীতি করি না, আমরা ত্যাগের রাজনীতি করি। দলের ভিতরের কুলাঙ্গাদের বের করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আবার জয়ী করবো। আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবো।
জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সন্তোষ দাস, প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন, যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, শ্রমিক লীগ সভাপতি মাহবুবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মোস্তাফিজুর রহমান। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে দোয়া করা হয়।


এই বিভাগের আরও খবর