শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

reporter / ২১৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

হাসপাতালে লাশ রেখে স্বামীর বাড়ির লোকদের পলায়ন

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে বিষপানে হোসনেআরা (৩৫) নামের গৃহবধু আত্মহত্যা করেছে।  গতকাল (২৯ আগস্ট) মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৃহবধু হোসনে আরা পুরানবাজার রঘুনাথপুর এলাকার গাজী বাড়ির ইউসুফ গাজীর স্ত্রী। স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে হোসনে আরার কথা কাটাকাটি হয়। তারপর স্বামী ইউসুফ গাজী বাড়ি থেকে চলে আসলে অভিমানে সে এন্ডিন নামক কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ বেঁচে নেয় বলে ধারনা করা হয়। মুমুর্ষবস্হায় হোসনে আরাকে পরিবারের যারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে তারা জরুরী বিভাগে চিকিৎসা চলাকালে মৃত্যুর বিষয়টি জানতে পেরে হাসপাতাল থেকে হোসনে আরার মরদেহ ফেরে রেখে পালিয়ে যায়।
গৃহবধুর সাথে আসা মনির জানায়, কি কারনে হোসনে আরা বিষাক্ত এন্ডিন পান করেছে তা আমি জানি না। আমাকে বলা হয়েছে হাসপাতাল আসতে , আমরা কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে এসেছি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাস জানান, রোগীকে যখন হাসপাতালে আনা হয়েছে দ্রুত তাকে চিকিৎসা দেয়া হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

চাঁদপুর  মডেল থানার অফিসার ইনচার্জ  শেখ মুহসীন আলম বলেন, মৃত্যুর খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর