শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংদের হামলায় কলেজ ছাত্র রক্তাক্ত জখম

reporter / ৩১৫ ভিউ
আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
 চাঁদপুর শহরে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করার জের ধরে কিশোর গ্যাংদের হামলায় রাকিবুল ইসলাম (১৮) নামক এক কলেজছাত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ১৪ মে শনিবার বেলা ১২ টায় চাঁদপুর শহরের ওয়্যারলেস ইকরা একাডেমির সামনে এ হামলার ঘটনা ঘটে। কিশোর গ্যাংদের হামলায় কলেজ ছাত্র রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যান।
আহত কলেজছাত্র যুবক চাঁদপুর শহরতলীর বাবুরহাট শিলন্দীয়া গ্রামের ডাক্তার বাড়ির ডাঃ রফিকুল ইসলামের ছেলে। সে চাঁদপুর সরকারি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র।
আহত রাকিবুল ইসলাম জানান, চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকার হৃদয় গাজী নামে এক যুবক তার বোনকে প্রায় সময় উত্ত্যক্ত করতো। এ নিয়ে প্রায় দুই মাস পূর্বে তার পিতা ডাক্তার রফিকুল ইসলাম চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। তার জের ধরেই তার উপর এমন অতর্কিত হামলা চালানো হয়েছে। রাকিবুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে টার দিকে সে তার বাড়ি থেকে অটো রিক্সায় করে চাঁদপুর সরকারি কলেজের উদ্দেশ্যে রওনা দেন। অটোরিকশাটি ওয়ারলেস ইকরা একাডেমির সামনে আসলে হৃদয় গাজী ও তার সাথে থাকা অজ্ঞাত আরো ৩/৪ জনকে নিয়ে রাকিবুলের গাড়ি আটকে পূর্ব পরিকল্পিত ভাবে তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের এলোপাতাড়ি আঘাতে রাকিবুল ইসলামের মাথা এবং পা রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়েন। পরে খবর পেয়ে তার সহপাঠীরা এবং প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিশোর গ্যাংদের এমন অতর্কিত হামলার ঘটনায় চাঁদপুরের পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী কলেজছাত্রের পরিবারটি।


এই বিভাগের আরও খবর