শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ঢাকায় ১৪ দলের আলোচনা সভায়

reporter / ৪২৫ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

যারা রাজপথে বিজয়ী হবে, তারাই নির্বাচনে জয়লাভ করবে
—-মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম
বিশেষ প্রতিনিধি :
যারা রাজপথে বিজয়ী হবে, তারাই নির্বাচনে জয়লাভ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া। বিজয় না আসা পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলেও জানান তিনি।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আইইডিবি ভবনে ১৪ দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি যেন নির্বাচন বানচাল করতে ও আগুন সন্ত্রাস করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
এদিকে, ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু জানিয়েছেন, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারেনি তারাই তথাকথিত রাজনৈতিক দল গঠন করে নৈরাজ্য সৃষ্টি করছে। বলেন, বিএনপি ভালো করেই জানে তারা নির্বাচনে কখনও জয়লাভ করতে পারবে না। তাই তারা নির্বাচনকে ভয় পায়।
আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম বলেন, ২০২৪ সালে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির তত্বাবধায়ক সরকার আর কখনও বাংলার মাটিতে ফিরে আসবে না। সংবিধান থেকে একচুলও বের হওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।
সভায় ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিএনপি সংঘাতের পথে থাকলে সমুচিত জবাব দেয়া হবে। ১৪ দলের অন্যান্য নেতারা বিএনপিকে সংঘাতের পথে না হেঁটে নির্বাচনে আসার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর