নিজস্ব প্রতিবেদকঃ শহীদ জাবেদের ছোট ভাই চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সাবেক সভাপতি মরহুম রফিকুল্লা’র স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৯ রমজান ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার বিকেলে শহরের নতুন বাজারস্থ মরহুম হাজী মো. হেদায়েত উল্লাহ কোম্পানীর বাসভবনে এ আয়োজন করা হয়। একই সাথে শত শত গরীব অসহায় মানুষ ও রোজাদারের মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল্লা ছাড়াও তাঁর মরহুম পিতা হাজী মো. হেদায়েত উল্ল্যাহ, বড় ভাই শহীদ উল্লা, জাবেদ, মরহুম সফিউল্লা,মা ও বোনসহ তার পরিবারের প্রয়াত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করে নতুনবাজার দারুচ্ছালাম জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মাওলানা আব্দুল হামিদ।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল,শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী,পৌর আওয়ামী লীগ নেতা মঞ্জু মাঝি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইউনুছ শোয়েব,সাবেক কাউন্সিলর ডিএম শাহজাহান,বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল হান্নান গাজী,মরহুমের ভগ্নিপতি ফজলুর রহমান খান,ভাতিজা আশেক মাহমুদ তানিম, মারনুছ মাহমুদ তম্ময়সহ আত্মীয়-স্বজন, দলীয় নেতা-কর্মী, দল-মত-নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
এছাড়া জেলা স্কাউট কমিশনার ও জেলা আওয়ামী লীগ নেতা অজয় কুমার ভৌমিক এবং শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপ এর সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক রাজনীতিবিদ মোঃ রফিকুল্লাহ গত বছর রমজান মাসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন।