শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন

reporter / ২২৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলা ১১ নং ইব্রাহীমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলমগির দিদারের বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি জননেতা শেখ মুহা. জয়নাল আবদীনের নেতৃত্বে চাঁদপুর জেলা আন্দোলনের একটি প্রতিনিধিদল।
ঘটনাস্থল পরিদর্শনের পর জানা যায় গত ২৭/০৩/২৩  বিকাল ৫ টায় আলমগির দিদারের বসত ঘরটি আগুনে পুড়ে ভস্মিভুত হয়ে যায়। পরনের কাপড় ব্যাতিত ঘরের কিছুই  উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বস্ব হারিয়ে আলমগির দিদার প্রায় দিশেহারা।
প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে তেমন কোন সহযোগীতার আশ্বাস পায়নি।
বর্তমানে তার মাথা গোজার ঠাইটুকু পর্যন্ত নেই।
পরিবারের সব খোঁজখবর নেয়ার পর তাদেরকে সান্তনা দেন এবং বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্মই হয়েছে, অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। পরে  ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি  শেখ মুহা.জয়নাল আবদীন অসহায় পরিবারের অভিভাবক আলমগির দিদারের হাতে ঘর পূনঃনির্মানের জন্য দুই বান্ডেল টিন, নগদ অর্থ শাড়ী লুঙ্গি-সহ  সাংসারিক প্রয়োজনীয় সরঞ্জামাদি তার হাতে তুলে দেন।
এ সময় স্থানীয় আন্দোলনের নেতাকর্মী, দল মত নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাপক উপস্থিতি আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করেছে।জেলা প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ,প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাঃ বেলাল হোসাইন, চাঁদপুর শহর শাখার সভাপতি মুফতি আবু নাঈম তানভীর,জেলা সহ দপ্তর সম্পাদক মোঃ আসাদুল্লাহ সুমন, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমেদ,চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি মাওঃ মজিবুর রহমান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহা.সেলিম হোসাইন, জনাব মোঃ মনির হোসেন ও ছাত্রনেতা ফয়সাল সহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ইব্রাহিমপুর  ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবুল বাসার, সহ-সভাপতি মাওঃ আব্দুল মালেক ও সেক্রেটারি মোঃ হারুনুর রশিদ মিজিসহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য।
পরিশেষে অসহায় পরিবারের জন্য মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা হয়।।


এই বিভাগের আরও খবর