শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

রেলওয়ে আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের ৩৫জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

reporter / ২৭৯ ভিউ
আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর আয়োজনে মৌলিক শিক্ষা এবং স্বাক্ষরতা প্রকল্প -২০২২-২৩ আওতাধিন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল সকাল ১১টায় চাঁদপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেনী থেকে ৭ জন করে মোট ৩৫জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আলোচনার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইভা  আক্তার ও গীতপাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী রত্না রানী ঘোষ।
 চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি মোঃ মাকসুদুর রহমান সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।
এ্যাসিস্ট্যান্ট গভর্নর ফাস্ট প্রেসিডেন্ট রোটাঃ এম এ বারী জামাদার মানিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, ফাস্ট প্রেসিডেন্ট রোটাঃ মনির হোসেন বাবুল  শেখ ও  রেলওয়ে আক্কাস আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ গেফরান হোসেন।
 এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল রোটার‍্যাক্ট ক্লাব, সেন্ট্রাল গার্ডেন রোটার‍্যাক্ট ক্লাব, চাঁদপুর সেন্ট্রাল ইন্টার‍্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।


এই বিভাগের আরও খবর