শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শহর সমাজসেবা কার্যালয়ে ৬ মাস মেয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের কর্মশালা অনুষ্ঠিত

reporter / ৩১৬ ভিউ
আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর আওতাভূক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ৩৫ তম ব্যাচের ৬ মাস (জুলাই – ডিসেম্বর ২০২৩) মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিকস এন্ড মাল্টিমিডিয়া এবং আমিনশীপ কোর্সের প্রশিক্ষণার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল (২৩ জুলাই) রোববার সকালে অনুষ্ঠিত হয়।
চাঁদপুর স্টেডিয়াম রোডস্থ শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’র কম্পিউটার ল্যাবে অধ্যক্ষ ও সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অরিয়েন্টেশন প্রোগ্রামে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার প্রধান অতিথি হিসেবে এবং শহর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সালাহউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত সকল প্রশিক্ষণার্থীকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো, স্বাস্থ্যবিধি মেনে চলা ও কোর্সের নিয়ম কানুন সম্পর্কে অবহিত করা হয়।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, চাঁদপুর এর প্রশিক্ষক জি এম ইমরান হোসেন এবং মেহেদী হাসান এ সময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর