শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

reporter / ২৮৮ ভিউ
আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

শাহরাস্তি প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী(শনিবার) উপজেলার টামটার উয়ারুক বাজারে বেলা ১১ ঘটিকায় উক্ত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। আওয়ামী লীগ নেতা সফিউল আজম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশে শান্তি শৃঙ্খলা বিনষ্টের আসল নাটের গুরু জিয়াউর রহমান। জিয়া স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পূর্নবাসন করেছে। বিএনপি এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। তিনি আরও বলেন, যখনই এদেশের মানুষ একটু শান্তির মুখ দেখে তখনই তারা অশান্তি সৃষ্টি করে। দেশের শান্তি বিঘ্নিত হয় আগামীতে এমন কাজ করলে আমরা ছাড় দিবনা। আগামী নির্বাচনের জন্য বিএনপিকে তৈরি হতে বলেন। আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সকলে সতর্ক থাকবেন যেন বিএনপি-জামায়াত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস সৃষ্টি করতে না পারে। আমরাও আপনাদের সাথে আছি, আমরাও প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডে যাবো। শাহরাস্তি-হাজীগঞ্জের এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এর নেতৃত্বে এই উপজেলার আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী।
প্রসঙ্গত উল্লেখ্য যে, চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন। সেকারণে তিনি অদ্যকার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলার নেতাগন অদ্যকার অনুষ্ঠানে উপস্থিত থাকায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলে সভায় শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জানিয়েছেন।
সভায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতা নূরুল ইসলাম মিয়াজী, জেলা আওয়ামী লীগের নেতা বদরুদ্দোজা কিরণ, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, টামটা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান দর্জি ফারুক, আওয়ামী লীগ নেতা দীদার পাটওয়ারী, এ,কে,মজুমদার পলাশ, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান সহ প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈন উদ্দিন,  আওয়ামী লীগ নেতা এফ কাদের বাবু,
চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন,শাহরাস্তি উপজেলা যুবলীগের নেতা মাহফুজুল কবির, শাহরাস্তি পৌরসভার ৬ নং ওয়ার্ডের কমিশনার মোঃ রাসেল, যুবলীগ নেতা আলমগীর হায়দার, শাহরাস্তি  উপজেলায় ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুল হক মিলন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদ তোহা৷ জেলা ছাত্রলীগ নেতা তানজিজুল আজিম সহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর